ভর্তি হলেই ল্যাপটপ দেবে ড্যাফোডিল

১৩ জুলাই, ২০২০ ১৭:৪০  
অনলাইন ক্লাস নিশ্চিত করতে এখন থেকে ভর্তীর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশবিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুব-উল-হকমজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতোদিন ভর্তির এক বছর পর থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দিতো ডিআইইউ প্রশাসন। উদ্যোগের অংশ হিসেবে এ পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ৪০ হাজার ল্যাপটপ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘একজন ছাত্র একটি ল্যাপটপ’ প্রকল্পের নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে ২০১০ সালের সামার সেমিষ্টার থেকে এই কার্যক্রমটি চালু হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কার্যক্রমটি উদ্বোধন করেন।